spot_img

ইরান যুদ্ধের কাভারেজ নিয়ে ট্রাম্পের ক্ষোভ, সাংবাদিককে রাষ্ট্রদ্রোহী আখ্যা

অবশ্যই পরুন

ইরান যুদ্ধ নিয়ে সংবাদ প্রকাশের জেরে মার্কিন গণমাধ্যমের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিককে ‘রাষ্ট্রদ্রোহী’ আখ্যা দিয়েছেন তিনি। খবর আল-জাজিরার।

শুক্রবার (১৫ মে) বেইজিং সফর শেষে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এমন মন্তব্য করেন।

এ সময় দ্য নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক ডেভিড স্যাঙ্গার ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ব্যর্থতা নিয়ে প্রশ্ন তোলেন। এ ঘটনাতে তিনি ক্ষোভ প্রকাশ করে তাকে রাষ্ট্রদ্রোহী বলে আখ্যা দেন।

ট্রাম্প বলেন, ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র সামরিকভাবে বিজয়ী হয়েছে এবং মার্কিন বাহিনী সফলভাবে তাদের লক্ষ্য পূরণ করেছে।

এদিকে ট্রাম্পের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস কর্তৃপক্ষ।

সর্বশেষ সংবাদ

২০২৫ সালে বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্র খাতে ব্যয়ে রেকর্ড

পারমাণবিক অস্ত্রধারী দেশগুলো ২০২৫ সালে তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। মঙ্গলবার প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য...

এই বিভাগের অন্যান্য সংবাদ