বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে সুইডেন। দলে জায়গা হয়নি বার্সেলোনা উইঙ্গার রুনি বার্দগির।
দলটিতে খুব বড় কোনো চমক নেই। তবে, বার্সেলোনার হয়ে চলতি মৌসুমে ২৬টি ম্যাচ খেলা উইঙ্গার রুনি বার্দগির জায়গা না পাওয়া অনেকটা চমকপ্রদ।
এছাড়া হাঁটুর চোটে প্রায় এক বছর ধরে বাইরে থাকা টটেনহ্যাম হটস্পার ফরোয়ার্ড দেইয়ান কুলুসেভস্কির ফিট হওয়ার অপেক্ষাও করেননি হেডকোচ গ্রাহাম পটার। তবে, ইনজুরি থেকে ফেরা লিভারপুল তারকা আলেকসান্দার ইসাক আছেন স্কোয়াডে।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে এবারের বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন। সুইডেন প্রথম ম্যাচ খেলবে ১৪ জুন, তিউনিসিয়ার বিপক্ষে। ‘এফ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ নেদারল্যান্ডস ও জাপান।

