টানা দ্বিতীয় লিগ শিরোপা জয়ের পর মেয়াদ বাড়ানোর কথা নিশ্চিত করলেন হ্যান্সি ফ্লিক। ২০২৮ পর্যন্ত বার্সেলোনায় থাকবেন এই জার্মান কোচ।
২০২৪ সালের মে মাসে, ২ বছরের জন্য, বার্সেলোনার কোচ হয়ে আসেন হ্যান্সি ফ্লিক। প্রথম মৌসুমেই দলকে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জেতান এই জার্মান কোচ।
সেবার চ্যাম্পিয়ন্স লিগে দলকে নিয়ে যান সেমি-ফাইনালে। তার কোচিংয়ে এই মৌসুমে স্প্যানিশ সুপার কাপ ও লা লিগা শিরোপা ধরে রেখেছে বার্সেলোনা।
কোপা দেল রের সেমি-ফাইনাল থেকে বিদায় নেওয়া দলটির চ্যাম্পিয়ন্স লিগ অভিযান থেমেছে কোয়ার্টার-ফাইনালে। কাম্প ন্যু’য়ে, গত রোববার, রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে, তিন ম্যাচ বাকি থাকতেই টানা দ্বিতীয় লিগ শিরোপা নিশ্চিত করে বার্সেলোনা।

