spot_img

সৌর বিদ্যুৎ উৎপাদনে পাকিস্তান সফল, আমরাও পারবো: জ্বালানি মন্ত্রী

অবশ্যই পরুন

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেশের বিদ্যুৎ খাতে সরকারের অগ্রাধিকার এখন সোলার বা নবায়নযোগ্য জ্বালানি।

সোমবার (১১ মে) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে নিউ এনার্জি বিষয়ক এক সেমিনারে তিনি বলেন, ‘সরকারের প্রায়োরিটি সোলার এনার্জি। প্রধানমন্ত্রীও এ বিষয়ে অত্যন্ত সিরিয়াস।’

ফ্যাসিস্টরা ইমপোর্ট-বেসড সিস্টেমের মাধ্যমে অনিয়ম হয়েছে বলে অভিযোগ করে মন্তব্য করেন, এখনো সেই ধারা রয়ে গেছে, যেন চুরি করা যায়।

টুকু বলেন, পাকিস্তান যদি সোলারের মাধ্যমে ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে, তবে বাংলাদেশ কেন পারবে না।

তিনি নীতিগত সহায়তার ওপর জোর দিয়ে বলেন, সোলার প্যানেল আমদানিতে নির্দিষ্ট সময়ের জন্য ট্যাক্স ছাড় দিলে উৎপাদন ও ব্যবহার দুটোই বাড়বে।

বাড়িওয়ালাদের চাপ দিয়ে নয়, বরং ইনসেনটিভ দিয়ে সোলার ব্যবহারে উৎসাহিত করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি ঢাকাকে পাঁচ ভাগে ভাগ করে বেসরকারি খাতে সোলার প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব দেন।

তিনি দাবি করেন, বর্তমানে দেশে লোডশেডিং নেই এবং জ্বালানি সংকট কমে এসেছে।

বিগত সরকারের সময় বিপুল পরিমাণ ঋণের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রায় ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা রেখে যাওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর সময় পেলেই ঘোষণা হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনের তারিখ

প্রধানমন্ত্রীর সময় পাওয়া গেলে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী...

এই বিভাগের অন্যান্য সংবাদ