spot_img

ভারতীয়দের আগামী এক বছর স্বর্ণ ‘না’ কেনার পরামর্শ মোদির

অবশ্যই পরুন

ইরান যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় অর্থনৈতিক চাপ মোকাবিলায় ভারতীয় নাগরিকদের আগামী এক বছর স্বর্ণ না কেনার পরামর্শ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার (১১ মে) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

একইসঙ্গে, যুদ্ধের জেরে অর্থনৈতিক চাপ মোকাবিলায় নাগরিকদের সাশ্রয়ী হওয়ার আহ্বানও জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।

মোদির এ আহ্বান এমন সময় এলো, যখন বিশ্ববাজারে জ্বালানির দাম উঠানামা করছে। কারণ, ইরানি কর্তৃপক্ষ হরমুজ প্রণালি বন্ধ করে দেয়ায় জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে। ভারতের প্রায় ৯০ শতাংশ এলএনজি আমদানি এই সমুদ্রপথ দিয়েই হয়ে থাকে।

এ পরিস্থিতিতে আবারও ওয়ার্ক ফ্রম হোম চালুর কথা বলেছেন মোদি। পাশাপাশি অপ্রয়োজনীয় ‘খরচ’ কমানোরও পরামর্শ দিয়েছেন তিনি।

খাদ্য খাতেও সাশ্রয়ের আহ্বান জানিয়ে ভোজ্যতেল ব্যবহার কমাতে বলেছেন ভারতের প্রধানমন্ত্রী। এছাড়া বিদেশ থেকে আমদানি করা রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমাতে কৃষকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সর্বশেষ সংবাদ

বিজয় ও তৃষাকে নিয়ে জ্যোতিষীর বিস্ফোরক মন্তব্য

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপাতি বিজয়। বিধানসভা নির্বাচনের আগে সাবেক প্রেমিকা অভিনেত্রী তৃষা...

এই বিভাগের অন্যান্য সংবাদ