spot_img

জামিন পেয়ে কারাগার থেকে হাসপাতালে নোবেলজয়ী অসুস্থ নার্গিস মোহাম্মদী

অবশ্যই পরুন

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ইরানের কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়েছে শান্তিতে নোবেলজয়ী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদি–কে। অসুস্থতার কারণে সাময়িক জামিনে মুক্তি দেওয়ার পর তাঁকে রাজধানী তেহরানের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নার্গিস মোহাম্মদির পরিবার পরিচালিত ফাউন্ডেশন জানিয়েছে, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে পারস হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর নিজস্ব চিকিৎসকেরা চিকিৎসা দিচ্ছেন।

গত সপ্তাহে নার্গিসের পরিবার ও সমর্থকেরা তাঁর স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন। তারা জানান, চলতি বছরের শুরুতে কারাগারে থাকাকালে তিনি দুবার হৃদ্‌রোগে আক্রান্ত হন। পর্যাপ্ত চিকিৎসা না পেলে তাঁর জীবন ঝুঁকিতে পড়তে পারে বলেও আশঙ্কা করা হয়।

ফ্রান্সের প্যারিসে অবস্থানরত নার্গিসের স্বামী এক বিবৃতিতে বলেন, তাঁর শারীরিক অবস্থা এখনো অস্থিতিশীল এবং পরিস্থিতি অনুকূলে নয়।

নার্গিসের আইনজীবী চিরিনে আরদাকানি জানান, কারাগারে থাকার সময় তিনি প্রায় ২০ কেজি ওজন হারিয়েছেন। বর্তমানে কথা বলতেও তাঁর কষ্ট হচ্ছে এবং তাঁকে চেনাও কঠিন হয়ে পড়েছে।

৫৩ বছর বয়সী নার্গিস মোহাম্মদি সর্বশেষ গত ১২ ডিসেম্বর ইরানের মাশহাদ শহরে একটি স্মরণসভায় অংশ নেওয়ার সময় গ্রেপ্তার হন। পরে গত ফেব্রুয়ারিতে তাঁকে ‘অপরাধমূলক উদ্দেশ্যে সমবেত হওয়া’ ও ‘যোগসাজশ’-এর অভিযোগে সাত বছরের বেশি কারাদণ্ড দেওয়া হয়।

এর আগে তিনি ‘রাষ্ট্রের বিরুদ্ধে প্রচার’ ও ‘রাষ্ট্রীয় নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্র’-এর মামলায় দীর্ঘ কারাদণ্ড ভোগ করছিলেন। অসুস্থতার কারণে ২০২৪ সালের শেষ দিকে তাঁকে তেহরানের এভিন কারাগার থেকে সাময়িক মুক্তি দেওয়া হয়েছিল।

ইরানে মানবাধিকার ও নারীর অধিকার নিয়ে দীর্ঘদিন সক্রিয় ভূমিকা পালন করে আসা নার্গিস মোহাম্মদি ২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেন।

সর্বশেষ সংবাদ

যমুনা সেতু আমরা করেছি, পদ্মা সেতুর উদ্যোগও আমরাই নিয়েছিলাম: সেতুমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, যমুনা সেতু আমরা করেছি, পদ্মা সেতুর উদ্যোগও আমরাই নিয়েছিলাম। আজ সোমবার (১১...

এই বিভাগের অন্যান্য সংবাদ