spot_img

যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাবকে প্রত্যাখ্যান ট্রাম্পের, বললেন এটি অগ্রহণযোগ্য

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাবের বিপরীতে ইরানের পাঠানো জবাব প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে ইরান তাদের অবস্থান জানালেও তা “অগ্রহণযোগ্য” বলে মন্তব্য করেন তিনি।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, তিনি ইরানের প্রতিনিধিদের পাঠানো জবাব পড়েছেন এবং তা তার পছন্দ হয়নি। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, তেহরানের জবাবে সব ফ্রন্টে যুদ্ধবিরতি, বিশেষ করে লেবানন পরিস্থিতি এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পায়। তবে গুরুত্বপূর্ণ এই জলপথ পুনরায় চালুর বিষয়ে কোনো সুস্পষ্ট সময়সূচি উল্লেখ করা হয়নি।

এদিকে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, তাদের প্রস্তাবে অবিলম্বে যুদ্ধবিরতি, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার, নতুন হামলা না চালানোর নিশ্চয়তা এবং নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এছাড়া ইরানি তেল বিক্রির ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ও অন্তর্ভুক্ত ছিল।

অন্যদিকে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইরান তাদের উচ্চমাত্রাসমৃদ্ধ ইউরেনিয়ামের কিছু অংশের মাত্রা কমিয়ে আনা এবং অবশিষ্ট অংশ তৃতীয় কোনো দেশে স্থানান্তরের প্রস্তাবও দিয়েছে।

পাকিস্তান ইরানের এই জবাব যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দিয়েছে বলে জানিয়েছে একটি সূত্র। তবে এ বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।

সর্বশেষ সংবাদ

বিজয় ও তৃষাকে নিয়ে জ্যোতিষীর বিস্ফোরক মন্তব্য

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপাতি বিজয়। বিধানসভা নির্বাচনের আগে সাবেক প্রেমিকা অভিনেত্রী তৃষা...

এই বিভাগের অন্যান্য সংবাদ