spot_img

মৌসুমীর-ওমর সানির বিচ্ছেদ নিয়ে গুঞ্জন, সত্যতা কতটুকু!

অবশ্যই পরুন

ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানি ও মৌসুমী। এক ছাদের নিচে কাটিয়ে দিয়েছেন তিন দশক। ওমর সানি বর্তমানে দেশে অবস্থান করলেও, কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মৌসুমী।

আর এতেই ওমর সানি-মৌসুমীর বিচ্ছেদ হয়েছে বলে গুঞ্জন শোনা যায় নেটিজনদের মাঝে। নেটিজনদের ধারণা বিচ্ছেদের কারণে দুজন দুই দেশে থাকছেন। কিন্তু গতকাল ওমর সানির ৫৫তম জন্মদিনে মৌসুমীর পাঠানো একটি ভিডিও বার্তা ভক্তদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে। আর এতেই নেটিজনদের ভ্রান্তি নিরসন হলো বলে ধরে নেয়া যায়।

ভিডিওতে মৌসুমীকে একটি সুন্দর কেক সামনে নিয়ে হ্যাপী বার্থডে গাইতে দেখা যায়। তিনি সানির উদ্দেশ্যে বলেন, ‘শুভ জন্মদিন সানি, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। আমি উইশ করি তুমি আমাদের মাঝে, আমার জীবনের বটগাছ হয়ে সবসময় থাকো।’

শুধু তাই নয়, জন্ম থেকে জন্মান্তরে মৌসুমীর চাওয়া বারবার যেন ওমর সানিকেই তিনি পাশে পান। নায়িকা বলেন, ‘বারবার তোমাকে এভাবেই আমার পাশে চাই, সবসময়ের জন্য। লাভ ইউ!’

স্ত্রীর এমন আবেগঘন বার্তার প্রতি উত্তর দিতে ভুল করেননি ওমর সানিও। ভিডিওটি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘ধন্যবাদ প্রিয়দর্শিনী তোমার জন্য দোয়া।’

তাদের এই খুনসুটি আর ভালোবাসা ভক্তদের মনে করিয়ে দিয়েছে কেন তারা ঢালিউডের অন্যতম ‘পাওয়ার কাপল’।

এ বিষয়ে আমার দেশকে ওমর সানি বলেন, ‘মৌসুমীর মা অসুস্থ এবং আমার মেয়ে সেখানে পড়াশুনা করে তাই মৌসুমী যুক্তরাষ্ট্রে থাকেন। আর আমার ভিসা জটিলতার কারণে আমি যুক্তরাষ্ট্রে যেতে পারি না। আমার ভিসা থাকলে আমি অনেকবার যেতাম এতে কোন সন্দেহ নেই। কিন্তু এই বিষয়টি নিয়ে মানুষজন আমাদের যেভাবে ট্রায়ালে নিচ্ছে তাতে আমি বিব্রত।’

ওমর সানি ও মৌসুমীর পর্দার রসায়ন শুরু হয় ১৯৯৪ সালে ‘দোলা’ চলচ্চিত্রের মাধ্যমে। প্রথম ছবিতেই দর্শকদের মন জয় করে এই জুটি পরবর্তীতে ‘আত্মঅহংকার’, ‘প্রথম প্রেম’, ‘মুক্তির সংগ্রাম’, ‘হারানো প্রেম’সহ বেশ কিছু ব্যবসা সফল সিনেমা উপহার দেন।

কাজের সূত্র ধরেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং ১৯৯৫ সালের ২ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন। পর্দার সেই প্রেম বাস্তব জীবনে রূপ নিয়ে আজ দীর্ঘ ২৯ বছরের এক সফল ও সুখী দাম্পত্যে পরিণত হয়েছে।

সর্বশেষ সংবাদ

ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘের বিশেষ দূতকে সম্মাননা দিলেন স্পেনের প্রধানমন্ত্রী

ফিলিস্তিন ইস্যুতে সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবে জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজকে ‘অর্ডার অব সিভিল মেরিট’ সম্মাননা প্রদান করেছে স্পেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ