spot_img

অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান বাংলাদেশের

অবশ্যই পরুন

অভিবাসন ব্যবস্থাপনায় আরও কার্যকর ও সমন্বিত বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

তিনি বলেন, অভিবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করা, উন্নত ও নির্ভুল তথ্যব্যবস্থা গড়ে তোলা এবং বৈষম্য ও ভ্রান্ত তথ্য মোকাবিলায় সমন্বিত ও দৃঢ় পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি।

বুধবার (০৬ মে) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরামের (IMRF) মাল্টি-স্টেকহোল্ডার রাউন্ড টেবিল-৪–এর সহ-সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, অভিবাসী শ্রমিকদের কেবল ব্যবহারযোগ্য শ্রমশক্তি হিসেবে নয়, বরং অধিকারসম্পন্ন মানুষ হিসেবে বিবেচনা করতে হবে। নির্ভুল, বিশ্লেষণভিত্তিক ও তুলনাযোগ্য অভিবাসন তথ্য সংগ্রহ, জাতীয় পরিসংখ্যান ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি, আন্তঃসংস্থা সমন্বয় জোরদার এবং ব্যক্তিগত গোপনীয়তা ও মানবাধিকারের সুরক্ষার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

আরিফুল হক চৌধুরী আরও বলেন, বহুমুখী সেবাকেন্দ্র, ডিজিটাল প্ল্যাটফর্ম ও কমিউনিটিভিত্তিক উদ্যোগের মাধ্যমে অভিবাসনের প্রতিটি পর্যায়ে সঠিক ও সময়োপযোগী তথ্য নিশ্চিত করা প্রয়োজন।

গৃহকর্মী, কৃষি ও অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের উচ্চ ঝুঁকির কথা উল্লেখ করে মন্ত্রী শোষণ ও অনিরাপদ কর্মপরিবেশ প্রতিরোধে ‘অধিকারভিত্তিক দৃষ্টিভঙ্গি’ গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি জেনোফোবিয়া (বিদেশিভীতি) ও ভ্রান্ত তথ্যনির্ভর অভিবাসনবিরোধী প্রচারণা মোকাবিলায় জবাবদিহি, ডিজিটাল সাক্ষরতা এবং অন্তর্ভুক্তিমূলক জনআলোচনা জোরদারের ওপর তিনি গুরুত্ব দেন।

দ্বিপাক্ষিক ও বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, মর্যাদা, সুরক্ষা ও সবার কল্যাণ নিশ্চিত করতে অভিবাসন ব্যবস্থাপনায় সমগ্র সরকার ও সমগ্র সমাজভিত্তিক সমন্বিত পদ্ধতি গ্রহণ অপরিহার্য।

সর্বশেষ সংবাদ

বায়ার্নকে থামিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজি

আবারও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছেছে প্যারিস সেন্ট জার্মেই। বুধবার রাতে অ্যালিয়েঞ্জ অ্যারেনায় বায়ার্ন মিউনিখের বিপক্ষে সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচটি...

এই বিভাগের অন্যান্য সংবাদ