spot_img

ইরানের সঙ্গে চুক্তির বিষয়ে গভীর আশাবাদী ট্রাম্প

অবশ্যই পরুন

ইরানের সঙ্গে একটি সমঝোতা চুক্তির বিষয়ে গভীর আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় দুই পক্ষের মধ্যে ‘খুব ভালো আলোচনা’ হয়েছে।

ওয়াশিংটনের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ট্রাম্প জানান, ইরান বর্তমানে যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রস্তাব পর্যালোচনা করছে।

এদিকে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট আল জাজিরাকে বলেন, ট্রাম্প কূটনৈতিক পথকে অগ্রাধিকার দিলেও কোনো খারাপ চুক্তিতে তাড়াহুড়া করবেন না।

তিনি আরও বলেন, ট্রাম্প মার্কিন জনগণের জন্য একটি ভালো চুক্তি নিশ্চিত করতে চান।

পাশাপাশি তিনি জোর দিয়ে বলেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না।

সূত্র: আল-জাজিরা

সর্বশেষ সংবাদ

রিয়াল মাদ্রিদে চরম অস্থিরতা, এবার হাতাহাতিতে জড়ালেন দুই তারকা

মাঠের পারফরম্যান্সের পর এবার মাঠের বাইরের অস্থিরতায় উত্তাল হয়ে উঠেছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের পর লা লিগার...

এই বিভাগের অন্যান্য সংবাদ