spot_img

ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী

অবশ্যই পরুন

বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার কার্যক্রমে শিগগিরই ইতিবাচক পরিবর্তন দেখা যাবে, এমন আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমানের প্রশ্নের জবাবে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

এই প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সম্প্রতি তার ভারত সফরের কথা উল্লেখ করে বলেন, এই সফরের সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে আমার ফলপ্রসূ আলোচনা হয়েছে। বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা দেওয়া স্বাভাবিক করার জন্য ভারতকে আহ্বান জানানো হয়েছে। আশা করা যাচ্ছে, শিগগির এ বিষয়ে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে।

বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সর্বভৌম সমতা, ন্যায্যতা, পারস্পরিক সম্মান ও আস্থা এবং জাতীয় স্বার্থের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

সর্বশেষ সংবাদ

অবৈধ ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নীতিমালা আনছে সরকার

রাজধানীর যানজট নিরসন ও জনভোগান্তি লাঘবে অবৈধ ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণ সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার) ঢাকা...

এই বিভাগের অন্যান্য সংবাদ