spot_img

গালের হাড়ে চোট, মৌসুম শেষ মদরিচের

অবশ্যই পরুন

পঞ্চম বিশ্বকাপ খেলার অপেক্ষায় থাকা লুকা মদরিচ বড় ধরনের চোটে পড়েছেন। সিরি আ’তে য়্যুভেন্তাসের বিপক্ষে ম্যাচে গালের হাড় ভেঙেছে এই ক্রোয়াট তারকার।

সান সিরোতে ইউভেন্তুসের বিপক্ষে ম্যাচের শেষ দিকে মানুয়েল লোকাতেল্লির সঙ্গে মাথায় মাথায় সংঘর্ষ হয় ৪০ বছর বয়সী কিংবদন্তির। পরীক্ষায় দেখা গেছে, তার বাম গালের হাড় ফেটে গেছে।

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, গালের হাড় ভেঙে যাওয়ায় ৬ থেকে ৮ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে মদরিচকে। ফলে চলতি মৌসুমে মিলানের হয়ে আর মাঠে নামা হচ্ছে না তার।

তবে আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে তাকে পাওয়া নিয়ে আশাবাদী ক্রোয়েশিয়া। সেক্ষেত্রে মাঠে সুরক্ষামূলক মাস্ক পরে খেলতে হতে পারে এই মিডফিল্ডারকে।

আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ পর্বে মদরিচদের প্রতিপক্ষ ইংল্যান্ড, ঘানা ও পানামা।

সর্বশেষ সংবাদ

মুক্তিযুদ্ধে প্রকৃত শহীদদের তালিকা প্রণয়নে কাজ শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

মুক্তিযুদ্ধে প্রকৃত শহীদদের তালিকা প্রণয়নে কাজ শুরু করেছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ইতোমধ্যে...

এই বিভাগের অন্যান্য সংবাদ