spot_img

নিউইয়র্কে প্রথমবারের মতো উড়লো বৈদ্যুতিক ট্যাক্সি

অবশ্যই পরুন

নিউ ইয়র্কের ম্যানহাটন থেকে জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর (জেএফকে) পর্যন্ত ইলেকট্রিক এয়ার ট্যাক্সির পরীক্ষামূলক উড্ডয়ন চালিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান জবি এভিয়েশন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।

ইলেকট্রিক এয়ার ট্যাক্সি নির্মাতা প্রতিষ্ঠান জবি এভিয়েশন শুক্রবার (২৪ এপ্রিল) নিউইয়র্ক সিটির দুটি পয়েন্টের মধ্যে প্রথম এয়ার ট্যাক্সি উড্ডয়ন ও অবতরণ ডেমো ফ্লাইট পরিচালনা করে এবং এই সপ্তাহেও পরীক্ষা চালিয়ে যাচ্ছে।

এই বৈদ্যুতিক এয়ার ট্যাক্সিগুলো দেখতে অনেকটা বড় আকারের ব্যাটারি চালিত ড্রোনের মতো। এতে একজন পাইলটসহ মোট পাঁচজন যাত্রী বহন করা যায়।

কোম্পানির দাবি, এগুলো হেলিকপ্টারের তুলনায় কম শব্দ করে এবং সম্পূর্ণ বৈদ্যুতিক হওয়ায় পরিবেশবান্ধব। তাদের মূল লক্ষ্য, যাত্রীরা যেন ২ ঘণ্টার একটি জার্নি মাত্র ১০ মিনিটের মধ্যে সম্পন্ন করতে পারেন।

সর্বশেষ সংবাদ

পুলিশে নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহিউদ্দিন আহমদ বলেছেন, বর্তমানে বাংলাদেশ পুলিশে ২ লাখ ১৮ হাজার ৫৫৪টি পদ রয়েছে। এর মধ্যে পুলিশ পদ ২...

এই বিভাগের অন্যান্য সংবাদ