spot_img

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে পাল্টাপাল্টি হামলার অভিযোগ

অবশ্যই পরুন

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে মধ্যস্থতা করলেও আফগানিস্তানের সাথে নতুন করে সংঘাতে জড়িয়েছে পাকিস্তান। চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন করে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি হামলার অভিযোগ তুলেছে দুই দেশ। খবর আল-জাজিরার।

আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষ জানিয়েছে, যুদ্ধবিরতি ভেঙে পাকিস্তানি বাহিনী দেশটির কুনার প্রদেশের একটি বিশ্ববিদ্যালয়ে মিসাইল ছুঁড়ে হামলা চালিয়েছে। এতে কমপক্ষে ৭ জন নিহত ও ৮৫ জন আহত হয়েছে বলে জানা যায়।

তবে এই অভিযোগ অস্বীকার করেছে ইসলামাবাদ। পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা কোনো বিশ্ববিদ্যালয়ে হামলা চালায়নি।

পাকিস্তানের কর্মকর্তারা আরও জানায়, তাদের দক্ষিণ ওয়াজিরিস্তান এলাকায় তালেবান যোদ্ধাদের বন্দুক হামলায় অন্তত ৩ জন আহত হয়েছেন।

উল্লেখ্য, গত মার্চ মাসে চীনের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে একটি সাময়িক যুদ্ধবিরতি চুক্তি হয়। তবে সাম্প্রতিক এই ঘটনাকে কেন্দ্র করে আবারও সীমান্ত পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে বলে আশঙ্কা করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণে প্রধানমন্ত্রীর নির্দেশ

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর পরিকল্পনা করছে সরকার। প্রাথমিকভাবে দেশের কয়েকটি...

এই বিভাগের অন্যান্য সংবাদ