spot_img

সাগর-রুনি হত্যা মামলা তদন্তে আরও ৬ মাস সময় দিলো হাইকোর্ট

অবশ্যই পরুন

আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিয়েছে হাইকোর্ট। নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত শেষ করতে না পারায় উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স কমিটির আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নতুন সময়সীমা নির্ধারণ করেন।

রোববার (২৬ এপ্রিল) বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গত বছরের ২৩ অক্টোবর আদালত তদন্ত শেষ করতে ৬ মাস সময় দিয়েছিল, যা আজ শেষ হওয়ার কথা ছিল।

শুনানিতে রিটকারী আইনজীবী শিশির মনির ও মঞ্জিল মোরশেদ তদন্ত কর্মকর্তাকে আদালতে হাজির করার আবেদন জানান। তবে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জানান, তদন্ত কর্মকর্তা অগ্রগতি প্রতিবেদন জমা দিয়েছেন এবং পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের জন্য আরও ৬ মাস সময় চেয়েছেন।

এসময় অ্যাটর্নি জেনারেল দুঃখ প্রকাশ করে বলেন, ১৩ বছর পেরিয়ে গেলেও একটি বহুল আলোচিত হত্যাকাণ্ডে চার্জশিট দিতে না পারা অত্যন্ত দুঃখজনক।

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় নৃশংসভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। দীর্ঘ সময় ধরে মামলাটির তদন্ত সংস্থা একাধিকবার পরিবর্তন করা হয়েছে এবং বর্তমানে একটি উচ্চ পর্যায়ের টাস্কফোর্স এর তদন্ত কার্যক্রম পরিচালনা করছে। এ পর্যন্ত শতাধিকবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

পাকিস্তানের বিপক্ষে বড় চমক, টেস্ট দল ঘোষণা করল বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের বিপক্ষে বড় চমক রেখে দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড...

এই বিভাগের অন্যান্য সংবাদ