spot_img

হোয়াইট হাউস করেসপন্ডেন্ট ডিনারে হামলার সন্দেহভাজন ক্যালিফোর্নিয়ার শিক্ষক

অবশ্যই পরুন

হোয়াইট হাউস করেসপন্ডেন্ট ডিনার অনুষ্ঠানে গুলির ঘটনার সন্দেহভাজন ব্যক্তি দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একজন শিক্ষক ও ভিডিও গেম ডেভেলপার ছিলেন বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।

স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) রাতে হওয়া এই অনুষ্ঠানে গুলির ঘটনায় সন্দেহভাজন একজনকে অস্ত্রসহ আটক করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রের বরাতে সিএনএন জানিয়েছে, সন্দেহভাজনের নাম কোল টমাস অ্যালেন (৩১)। তিনি ক্যালিফোর্নিয়ার টরেন্স শহরে বসবাস করতেন।

তার নামে থাকা একটি লিংকডইন প্রোফাইলে দেখা গেছে, তিনি খণ্ডকালীন শিক্ষক হিসেবে সি-২ এডুকেশন নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। ২০২৪ সালের ডিসেম্বরে প্রতিষ্ঠানটি তাকে ‘টিচার অব দ্য মান্থ’ ঘোষণা করেছিল।

প্রোফাইল অনুযায়ী, তিনি ২০১৭ সালে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে গত বছর ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি- ডমিঙ্গেজ হিলস থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

ছাত্রজীবনে হুইলচেয়ারের জন্য জরুরি ব্রেকের একটি প্রোটোটাইপ তৈরি করায় ২০১৭ সালে স্থানীয় সংবাদেও তিনি আলোচনায় আসেন।

ফেডারেল নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের অক্টোবরে তিনি ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের নির্বাচনি প্রচারণায় ২৫ ডলার অনুদান দেন।

এছাড়া তিনি নিজেকে ভিডিও গেম ডেভেলপার হিসেবেও পরিচয় দিয়েছেন। তার তৈরি ‘বোরডোম’ নামে একটি ইন্ডি গেম স্টিম-এ বিক্রির জন্য প্রকাশিত রয়েছে।

সর্বশেষ সংবাদ

সাগর-রুনি হত্যা মামলা তদন্তে আরও ৬ মাস সময় দিলো হাইকোর্ট

আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিয়েছে হাইকোর্ট।...

এই বিভাগের অন্যান্য সংবাদ