spot_img

হোয়াইট হাউসের ডিনারে গুলির শব্দ, সরিয়ে নেওয়া হয়েছে ট্রাম্পকে

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের হিলটন হোটেলের বলরুমে আয়োজিত ‘হোয়াইট হাউজ করেসপনডেন্ট ডিনার’ অনুষ্ঠানে গুলির শব্দ শোনায় মঞ্চ থেকে দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। খবর সিএনএনের।

শনিবার (২৫ এপ্রিল) স্থানীয় সময় রাতে এ ঘটনা ঘটে। নিরাপত্তার দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস সদস্যরা দ্রুত ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে মঞ্চ থেকে বের করে নেন।

অনুষ্ঠানে উপস্থিত ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ট্রাম্প প্রশাসনের মন্ত্রিসভার সদস্যদেরও দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

একটি সূত্রের ভিত্তিতে সিএনএন জানিয়েছে, নিরাপদ আছেন ট্রাম্প। পাশাপাশি, মন্ত্রিসভার সদস্যরাও নিরাপদ রয়েছেন বলে জানিয়েছে বার্তাসংস্থাটি।

পুল রিপোর্ট অনুযায়ী, কয়েকজন সিক্রেট সার্ভিস সদস্যকে ‘গুলি করা হয়েছে’ বলে চিৎকার করতে শোনা যায়। পরে রেডিও বার্তায় এক নিরাপত্তাকর্মী জানান, সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

মার্কিন সামরিক বাহিনীর প্রতি বছর নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত: হেগসেথ

গত শুক্রবার (২৪ এপ্রিল) ওয়াশিংটন ডিসিতে এক ব্রিফিং চলাকালীন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, মার্কিন সামরিক বাহিনীকে প্রতি বছর...

এই বিভাগের অন্যান্য সংবাদ