spot_img

শিক্ষার্থীর উদ্ভাবিত গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী

অবশ্যই পরুন

এক কলেজশিক্ষার্থীর তৈরি করা ছোট রেসিং গাড়ি ‘গো-কার্ট’ চালিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রাঙ্গণে এই ব্যতিক্রমী দৃশ্য দেখা যায়।

রিজওয়ান রশিদ নামের ওই শিক্ষার্থী সম্পূর্ণ নিজস্ব নকশায় ও নিজের হাতে গো-কার্টটি তৈরি করেছেন। আর তাকে উৎসাহ দিতেই প্রধানমন্ত্রী এতে চড়েন।

আজ দুপুরে প্রধানমন্ত্রী তার কার্যালয়ের প্রাঙ্গণে ওই শিক্ষার্থীর তৈরি গাড়িটি খুঁটিয়ে দেখেন। গাড়ির কাঠামো, ইঞ্জিনের ধরণ ও নকশা দেখেন তিনি। এ সময় তার সঙ্গে কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীরা উপস্থিত ছিলেন।

একপর্যায়ে তরুণ এই উদ্ভাবককে উৎসাহ দিতে প্রধানমন্ত্রী নিজেই গো-কার্টের স্টিয়ারিং হাতে নেন। ছোট গাড়িটি চালিয়ে কিছু দূর এগিয়ে যান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধানমন্ত্রী রিজওয়ান রশিদের সঙ্গে কথা বলেন এবং তার সৃজনশীলতার প্রশংসা করেন। তরুণদের মধ্যে কারিগরি জ্ঞান ও ব্যবহারিক শিক্ষার প্রসারে এ ধরনের উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

ওই গো-কার্টটি বেশ হালকা ওজনের। স্থানীয়ভাবে সংগ্রহ করা ধাতব ফ্রেম ও ছোট ইঞ্জিন দিয়ে এটি তৈরি করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

হজের আইন লঙ্ঘনে ৩২ লাখ টাকা জরিমানা

হজবিষয়ক বিধিনিষেধ লঙ্ঘন করলে এবার সর্বোচ্চ ৩২ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ...

এই বিভাগের অন্যান্য সংবাদ