spot_img

নির্বাচনী প্রতিশ্রুতি ও জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

অবশ্যই পরুন

নির্বাচনী প্রতিশ্রুতি ও জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শনিবার (২৫ এপ্রিল) বেলা পৌনে ১১টার দিকে বিয়াম ফাইন্ডেশনের তৃতীয় ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার মেধানির্ভর আত্মবিশ্বাসী ও শৃজনশীল মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। প্রত্যাশিত দেশ গড়ে তুলতে চাইলে জনবান্ধব প্রশাসন গড়ে তোলার কোনো বিকল্প নেই।

তিনি বলেন, বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর।

বিয়াম ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠা থেকে শুরু করে আজ পর্যন্ত এর অগ্রযাত্রা প্রমাণ করে যে বিএনপি সরকার বরাবরই দেশ ও জনগণের স্বার্থে একটি সুদক্ষ ও প্রশিক্ষিত জনপ্রশাসন দেখতে চেয়েছে। তিনি বলেন, ভবিষ্যতেও সরকার এই ধারা অব্যাহত রাখতে চায়।

সর্বশেষ সংবাদ

‘হাজার চেষ্টা করলেও আ. লীগ হতে পারবেন না’

বিএনপিকে উদ্দেশ করে জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা একসঙ্গে মজলুম ছিলাম। বিনয়ের সঙ্গে বলতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ