spot_img

বাংলাদেশে ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্র-বাংলাদেশের ক্রমবর্ধমান অংশীদারিত্বের ফলে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ডিজিটাল মুদ্রা (ক্রিপ্টোকারেন্সি) পুনরুদ্ধার সম্ভব হয়েছে বলে জানিয়েছে মার্কিন দূতাবাস।

আইনশৃঙ্খলাবাহিনী প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৩ দশমিক ৭ মিলিয়ন ডলারের ডিজিটাল মুদ্রা শনাক্ত ও উদ্ধার করেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এ তথ্য জানায় মার্কিন দূতাবাস।

দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্র-বাংলাদেশের ক্রমবর্ধমান অংশীদারিত্বের ফলে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ডিজিটাল মুদ্রা (ক্রিপ্টোকারেন্সি) পুনরুদ্ধার সম্ভব হয়েছে। এর মাধ্যমে সাইবার অপরাধ থেকে দুই দেশের নাগরিকদের সুরক্ষা আরও জোরদার হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা, পাশাপাশি যুক্তরাষ্ট্রভিত্তিক ব্লকচেইন কোম্পানি ও‌কেএক্স-এর সহযোগিতায় বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৩.৭ মিলিয়ন ডলারের ডিজিটাল মুদ্রা শনাক্ত ও উদ্ধার করে। পরবর্তীতে তারা সেই অর্থ ভুক্তভোগীদের কাছে ফিরিয়ে দিয়েছে।

সর্বশেষ সংবাদ

পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম!

বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম ও ইমরান হাশমি অভিনীত চলচ্চিত্র ‘হক’ বর্তমানে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ছবির পরিচালক...

এই বিভাগের অন্যান্য সংবাদ