spot_img

ভালো কাজের ইহকালীন পুরস্কার

অবশ্যই পরুন

সত্কাজ বা ভালো কাজকে আরবিতে বলা হয় ‘আল বির’, এর অর্থ সততা, ন্যায়পরায়ণতা, পুণ্য, গুণ, দানশীলতা, সদ্ব্যবহার ইত্যাদিও আসে।

পবিত্র কোরআনে ‘বির’ বা সৎকাজের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ইরশাদ হয়েছে, ‘ভালো কাজ এটা নয় যে, তোমরা তোমাদের চেহারা পূর্ব ও পশ্চিম দিকে ফিরাবে; বরং ভালো কাজ হলো যে ঈমান আনে আল্লাহ, শেষ দিবস, ফেরেশতাগণ, কিতাব ও নবীগণের প্রতি এবং যে সম্পদ প্রদান করে তার প্রতি আসক্তি সত্ত্বেও নিকটাত্মীয়গণকে, এতিম, অসহায়, মুসাফির ও প্রার্থনাকারীকে এবং বন্দিমুক্তিতে এবং যে নামাজ কায়েম করে, জাকাত দেয় এবং যারা অঙ্গীকার করে তা পূর্ণ করে, যারা ধৈর্যধারণ করে কষ্ট ও দুর্দশায় ও যুদ্ধের সময়ে। তারাই সত্যবাদী এবং তারাই মুত্তাকি।’ (সুরা : বাকারা, আয়াত : ১৭৭)

উল্লিখিত আয়াতে ‘বির’-এর ব্যাপক অর্থ সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বিশুদ্ধ ঈমান, দানশীলতা, নামাজ কায়েম করা, জাকাত দেওয়া, ওয়াদা পূরণ করা, বিপদে ধৈর্য ধারণ করা, সবকিছুকেই ‘বির’ বা সত্কর্মের অংশ বলা হয়েছে।

ভালো কাজের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়। ফলে আশা করা যায়, পরকালেও ভালোকাজের সুফল ভোগ করা যাবে। হাদিসের ভাষ্যমতে, দুনিয়াতেও এর কিছু সুফল ভোগ করা যায়। তা হলো;ভালো কাজ মানুষের জীবনে সমৃদ্ধি আনে। মানুষের আয়ু বৃদ্ধি করে। সাওবান (রা.) বলেন, রাসুল (সা.) বলেছেন, কেবল সৎ কর্মই আয়ু বৃদ্ধি করে এবং দোয়া ব্যতীত অন্য কিছুতে তকদির রদ হয় না। মানুষের অসৎ কর্মই তাকে রিজিক বঞ্চিত করে। (ইবনে মাজাহ, আয়াত : ৯০)

তাই প্রতিটি মুমিনের উচিত, সত্কাজে আত্মনিয়োগ করা। অসৎ কাজ ত্যাগ করা। মহান আল্লাহ সবাইকে তাওফিক দান করুন। আমিন।

সর্বশেষ সংবাদ

পাকিস্তানের বিপক্ষে বড় চমক, টেস্ট দল ঘোষণা করল বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের বিপক্ষে বড় চমক রেখে দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড...

এই বিভাগের অন্যান্য সংবাদ