spot_img

পাকিস্তানে স্বর্ণ খনি প্রকল্পে হামলা, নিহত ৯

অবশ্যই পরুন

পাকিস্তান-এর বেলুচিস্তান প্রদেশের চাগাই জেলার একটি তামা ও স্বর্ণ খনি প্রকল্পে সশস্ত্র হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। বুধবার (২২ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ডন।

প্রকল্পটি পরিচালনাকারী প্রতিষ্ঠান ন্যাশনাল রিসোর্সেস লিমিটেড (এনআরএল) জানায়, চাগাইয়ের দারিগওয়ান সাইটে হামলা চালানো হয়। ঘটনার পর নিরাপত্তা বাহিনী দ্রুত ব্যবস্থা নেয় এবং বর্তমানে এলাকা নিয়ন্ত্রণে রয়েছে। হামলাকারীদের ধরতে তল্লাশি অভিযান চলছে।

স্থানীয় প্রশাসনের সূত্রে জানা গেছে, হামলায় দুই নিরাপত্তা রক্ষীসহ অন্তত ৯ জন খনি কর্মী নিহত হয়েছেন। নিহতদের মরদেহ দালবানদিনের একটি হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

জানা গেছে, দারিগওয়ান প্রকল্পে কর্মরতদের প্রায় ৯০ শতাংশই স্থানীয় বাসিন্দা। প্রতিষ্ঠানটি ওই এলাকায় তামা, স্বর্ণ, সিসা ও দস্তা খনিজ অনুসন্ধান ও উত্তোলনে বড় ধরনের বিনিয়োগ করছে।

এ ঘটনার পর পুরো অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

সর্বশেষ সংবাদ

আন্তর্জাতিক পরিস্থিতির কারণে জ্বালানি সংকট, এটা বিএনপি সরকারের কোনো ব্যর্থতা নয়: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে দেশে জ্বালানি সংকট। এটা বিএনপি...

এই বিভাগের অন্যান্য সংবাদ