spot_img

আন্তর্জাতিক পরিস্থিতির কারণে জ্বালানি সংকট, এটা বিএনপি সরকারের কোনো ব্যর্থতা নয়: রিজভী

অবশ্যই পরুন

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে দেশে জ্বালানি সংকট। এটা বিএনপি সরকারের কোনো ব্যর্থতা নয়। যদি সরকারের কোনো ধরনের ব্যর্থতার কারণে এটা হতো তাহলে এক কথা ছিল।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর শিল্পকলা একাডেমিতে জাতীয়তাবাদী চারু ও কারুশিল্পীদের আয়োজন গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ভয়াবহ যুদ্ধ চলছে, দ্বিতীয় ধাপে এটি আবার শুরু হবে কিনা, সেটি নিয়ে পাকিস্তানে আলোচনা চলছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটা টানটান অবস্থা। হরমুজ প্রণালি দিয়ে জাহাজগুলো আসতে পারছে না। এখানে জ্বালানি তেলের দাম বাড়ছে। যুদ্ধের কারণে এটা একটা কৃত্রিম সংকট। নিরসন করা কোনো কঠিন না। তেলের যে দাম বেড়েছে, এটা খুব স্বাভাবিক।

তিনি আরও বলেন, এ সংকট সাময়িক, এটি কাটিয়ে ওঠা সম্ভব। বিরোধী দল যাই বলুক, সরকার যদি ক্ষমতায় আসার পর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে আন্তরিক থাকে, তবে সহজেই মানুষকে স্বস্তি দিতে পারবে। বর্তমানে ভয়াবহ লোডশেডিং চলছে, বিশেষ করে গ্রামাঞ্চলে। তাই সংশ্লিষ্ট মন্ত্রী ও দায়িত্বশীলদের বড় ধরনের উদ্যোগ নিতে হবে।

রিজভী বলেন, শুধু সংকটের কথা বলে বা সংকটকে এড়িয়ে যাওয়া ঠিক হবে না। বরং সরকার এ বিষয়ে যে সক্রিয় এবং উদ্বিগ্ন, সেটিও জনগণকে জানাতে হবে। জনগণের নির্বাচিত বিএনপি সরকার এ বিষয়ে কাজ করছে, এটা যেমন দৃশ্যমান, তেমনি প্রধানমন্ত্রীর পাশাপাশি অন্যান্য মন্ত্রীদেরও তাদের দফতরের জ্বালানি ও বিদ্যুৎসহ সংকট মোকাবিলায় আরও দৃশ্যমান ভূমিকা রাখতে হবে।

সর্বশেষ সংবাদ

ভারতের কাছে হেরে হ্যাটট্রিক শিরোপার স্বপ্নভঙ্গ বাংলাদেশের

সুযোগ ছিল টানা তৃতীয় শিরোপা জিতে সাফ চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক শিরোপার স্বাদ নেওয়ার। সেদিকে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত পারলো না...

এই বিভাগের অন্যান্য সংবাদ