spot_img

বাস ভাড়া কিলোমিটারে বাড়ল ১১ পয়সা

অবশ্যই পরুন

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব এসে পড়েছে গাড়ির চাকায়ও। নতুন করে বাস ভাড়া সমন্বয়ে কিলোমিটারপ্রতি বাড়ল ১১ পয়সা। গণপরিবহনে নতুন এ ভাড়া আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) থেকে কার্যকর হবে।

সচিবালয়ে এক মত বিনিময় সভায় দুপুরে এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।

উল্লেখ্য, বর্তমানে দূরপাল্লার রুটের বাসের জন্য সরকার নির্ধারিত ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ১২ পয়সা। ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৪২ পয়সা, মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৩২ পয়সা।

জ্বালানি তেলের দাম কমলে বাসের ভাড়াও কমানোর কথা জানানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে সেনাপ্রধানের ঢাকা ত্যাগ

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ৯ দিনের এই সরকারি সফরে দুটি...

এই বিভাগের অন্যান্য সংবাদ