ভার্চুয়াল কোর্ট পরিচালনায় এখন পর্যন্ত কোনো সংকট নেই, সেই সাথে মামলা পরিচালনায় গতিশীলতা এসেছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। বুধবার (২২ এপ্রিল) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, চলমান জ্বালানি সংকট মোকাবিলায় এই উদ্যেগ ইতিবাচক প্রভাব পড়বে। ভার্চুয়ালি মামলা দ্রুত নিষ্পত্তি হবে।
এর আগে গত ১৯ এপ্রিল এক বিজ্ঞপ্তিতে হাইকোর্ট বিভাগে সপ্তাহে দুদিন বুধ ও বৃহস্পতিবার বিচার কাজ ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে বলে জানায়। এতে বলা হয়, বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এবং জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করার লক্ষ্যে ‘আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন-২০২০ এবং হাইকোর্ট বিভাগের জারি করা প্র্যাকটিস ডাইরেকশন অনুসরণ করত তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রতি সপ্তাহে দুই দিন হাইকোর্ট বিভাগে ভার্চুয়াল কোর্ট পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যদিও আইনজীবীরা এর প্রতিবাদে মানববন্ধন করছেন।

