spot_img

৩৬ টাকা কেজিতে ধান, সিদ্ধ চাল ৪৯ টাকায় কিনবে সরকার

অবশ্যই পরুন

চলতি বোরো মৌসুমে আগামী ৩ মে থেকে ১৮ লাখ টন ধান-চাল ও ৫০ হাজার গম সংগ্রহ শুরু করবে সরকার। এ বছর প্রতি কেজি ৩৬ টাকা দরে বোরো ধান, ৪৯ টাকা দরে সিদ্ধ চাল, ৪৮ টাকা দরে আতব চাল এবং ৩৬ টাকা দরে গম ক্রয় করা হবে।

আজ বুধবার (২২ এপ্রিল) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্যটি নিশ্চিত করা হয়। এবার এফপিএমসি সভার সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সভা পরবর্তী সংবাদ সম্মেলনও হয় তথ্য অধিদফতরের সভা কক্ষে। এ সময় খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৩ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত বোরো ধান ও গম সংগ্রহ করা হবে। ১৫ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত চাল সংগ্রহ।

তিনি বলেন, দেশে এখন পর্যাপ্ত চালের মজুত রয়েছে। এখন সরকারি গুদামে ১৭-১৮ লাখ টন চাল মজুত আছে। এছাড়া বোরো মৌসুমে পাঁচ ৫ লাখ টন ধান, ১২ লাখ টন সিদ্ধ চাল, এক লাখ টন আতব চাল কেনা হবে। পাশাপাশি এবার ৫০ হাজার টন গম কেনা হবে।

উল্লেখ্য, গত বছরও একই দামে বোরো ধান-চাল সংগ্রহ করে বিগত সরকার।

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপতি নির্বাচনের সার্বিক প্রক্রিয়া জানালেন ইসি সচিব

২০ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।...

এই বিভাগের অন্যান্য সংবাদ