spot_img

চুক্তি করা ছাড়া ইরানের উপায় নেই: ট্রাম্প

অবশ্যই পরুন

‘ইরানের আর কোনো উপায় নেই, তাদেরকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তানে প্রতিনিধি পাঠাতেই হবে’ বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি নিশ্চিত যে যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত দারুণ একটি চুক্তিতে পৌঁছাতে পারবে।

তার কাছে প্রশ্ন করা হয়েছিল যুদ্ধবিরতি আরো বাড়ানো হবে কী-না? জবাবে ট্রাম্প বলেছেন, ‘আমরা খুব কঠোর অবস্থানে আছি। এই যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়বে না, যদি চুক্তি না হয়।’

পরে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি বোমা হামলা হবে, কারণ সেটাই হবে ভালো দৃষ্টিভঙ্গি। চুক্তি করার জন্য হাতে বেশি সময় নেই। ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছায়, তবে তারা খুব ভালো থাকবে।’

কিছুক্ষণ আগে ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া মাধ্যমে কোনো নির্দিষ্ট ঘটনার উল্লেখ না করেই আবারও ইরানের বিরুদ্ধে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছেন।

এদিকে ইসলামাবাদে শান্তি আলোচনায় অংশগ্রহণের বিষয়ে ইরান এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি। তবে, ইরানের পার্লামেন্টের স্পিকার এবং ইরানি আলোচক দলের প্রধান মোহাম্মদ বাঘের গালিবাফ জোর দিয়ে বলেছেন যে, আমরা হুমকির কাছে মাথা নত করবো না

সূত্র: বিবিসি বাংলা

সর্বশেষ সংবাদ

তাসকিন-মোস্তাফিজকে ছাড়াই টি-টোয়েন্টির দল ঘোষণা বিসিবির

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ খেলতে চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ দল। সিরিজ নির্ধারণী এই ম্যাচের পরই শুরু হবে টি-টোয়েন্টির...

এই বিভাগের অন্যান্য সংবাদ