spot_img

আবারও স্বর্ণের দামে বড় পতন

অবশ্যই পরুন

আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে বড় ধরনের দরপতনের মুখে পড়েছে স্বর্ণ। মঙ্গলবার (২১ এপ্রিল) বিশ্ববাজারে স্পট গোল্ড বা প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় শূন্য দশমিক ৯ শতাংশ হ্রাস পেয়ে ৪,৭৭৭.৭৭ ডলারে নেমে এসেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, মূলত বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান এবং মার্কিন ডলারের মান বৃদ্ধির কারণেই এই নিম্নমুখী প্রবণতা। ডলারের দাম বাড়ায় অন্যান্য মুদ্রা ব্যবহারকারী ক্রেতাদের জন্য স্বর্ণ কেনা এখন ব্যয়বহুল হয়ে পড়েছে। একইসঙ্গে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ‘ফেডারেল রিজার্ভ’-এর সম্ভাব্য উচ্চ সুদের হারের পূর্বাভাস বিনিয়োগকারীদের স্বর্ণের মতো মুনাফাবিহীন সম্পদ থেকে বিমুখ করছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, এই মুহূর্তে সবার নজর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্ভাব্য শান্তি আলোচনার দিকে। এছাড়া ফেডারেল রিজার্ভের নতুন প্রধানের নিয়োগ সংক্রান্ত শুনানিকে কেন্দ্র করে বাজারে এক ধরনের অনিশ্চয়তা কাজ করছে।

অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্ম ‘ওএএনডিএ’-র জ্যেষ্ঠ বিশ্লেষক জাইন ভাওদা মনে করেন, মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমিত হলে স্বর্ণের দাম আরও কমার সম্ভাবনা রয়েছে। বর্তমানে প্রতি আউন্স স্বর্ণ ৪,৭৫০ থেকে ৪,৮৫০ ডলারের মধ্যে ওঠানামা করতে পারে বলে তার পূর্বাভাস।

স্বর্ণের ধারাবাহিকতায় দাম কমেছে রুপা ও প্লাটিনামেরও। আন্তর্জাতিক বাজারে স্পট সিলভারের দাম ১.৪ শতাংশ কমে প্রতি আউন্স ৭৮.৮১ ডলারে এবং প্লাটিনামের দাম শূন্য দশমিক ৭ শতাংশ কমে ২,০৭৪.৩০ ডলারে দাঁড়িয়েছে। তবে এর বিপরীতে প্যালাডিয়ামের দাম সামান্য বৃদ্ধি পেয়েছে।

এদিকে, ভূ-রাজনৈতিক উত্তেজনার পারদ কিছুটা নামতে শুরু করায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামও নিম্নমুখী। ইরান ও ইসরায়েল সংকটের সময় তেলের বাজার যে অস্থিরতা তৈরি করেছিল, শান্তি আলোচনার খবরে তা কাটতে শুরু করেছে। এতে বিশ্বজুড়ে মূল্যস্ফীতির চাপ কিছুটা কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সূত্র: রয়টার্স

সর্বশেষ সংবাদ

‘ট্রাম্পের অনুরোধে’ ৮ নারীর মৃত্যুদণ্ড স্থগিত, ভিত্তিহীন বলল তেহরান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান তার অনুরোধের প্রতি সম্মান জানিয়ে আট নারী বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর না করার...

এই বিভাগের অন্যান্য সংবাদ