spot_img

শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ, আসামিপক্ষের ২৩ এপ্রিল

অবশ্যই পরুন

জুলাই আন্দোলন ঘিরে নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এ শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ তুলে ধরে বিচার শুরুর আবেদন জানায়।

ট্রাইব্যুনাল এ মামলায় আসামিপক্ষের শুনানির জন্য আগামী ২৩ এপ্রিল দিন ধার্য করেছেন।

প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ ও ২১ জুলাই এবং ৫ আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা ও সাইনবোর্ড এলাকায় সংঘটিত ঘটনায় ১০ জনকে হত্যা করা হয়। মামলার প্রধান আসামি শামীম ওসমান। এছাড়া তার ছেলে ইমতিনান ওসমান অয়ন এবং ভাতিজা আজমেরী ওসমানসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে

সর্বশেষ সংবাদ

গ্রামীণ জনপদের উন্নয়নে বদ্ধপরিকর সরকার: স্থানীয় সরকারমন্ত্রী

গ্রামীণ জনপদের উন্নয়নে সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৬ জুলাই) সকালে আন্তর্জাতিক...

এই বিভাগের অন্যান্য সংবাদ