spot_img

নায়িকার ৮টি ব্যাংক অ্যাকাউন্ট, তবে আছে মাত্র ৩৬ হাজার!

অবশ্যই পরুন

বিলাসবহুল গাড়ি আছে, থাকেনও দামি বাড়িতে। অথচ নায়িকার ৮ ব্যাংক অ্যাকাউন্টে মোট সঞ্চয় মাত্র ৩৬ হাজার! এমনই ঘটনা দেখা গেল টলিউড নায়িকার নথিতে।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে এবার টালিউড অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়া কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করার কারণে তার জমা দেওয়া নির্বাচনী হলফনামা প্রকাশ্যে আসতেই সামনে এসেছে তার আর্থিক অবস্থার অদ্ভুত এক চিত্র।

হলফনামা অনুযায়ী, তার হাতে নগদ রয়েছে প্রায় ৪৩ হাজার রুপি। তবে চমক এখানেই শেষ নয়—তার নামে থাকা ৮টি ব্যাংক অ্যাকাউন্টের বেশিরভাগেই টাকার পরিমাণ অত্যন্ত নগণ্য। কোথাও কয়েক হাজার, কোথাও কয়েকশো রুপি, এমনকি একটি অ্যাকাউন্টে ব্যালান্স মাত্র ১ রুপি। সব মিলিয়ে ব্যাংক সঞ্চয় দাঁড়িয়েছে প্রায় ৩৬ হাজার রুপির কাছাকাছি।

অথচ সঞ্চয় কম হলেও জীবনযাত্রায় রয়েছে ভিন্ন চিত্র। ২০১৮ সালে কেনা একটি বিলাসবহুল মার্সিডিজ বেঞ্জ গাড়ির মালিক তিনি, যার মূল্য আনুমানিক ৪৩ লক্ষ রুপির বেশি। পাশাপাশি সোনার গয়না ও অন্যান্য অলঙ্কার মিলিয়ে রয়েছে প্রায় দেড় লক্ষ রুপির সম্পদ।

তবে আর্থিক দায়ও কম নয়। গাড়ি ঋণ, ব্যক্তিগত ঋণ এবং ক্রেডিট কার্ডের বকেয়া মিলিয়ে মোট দেনা দাঁড়িয়েছে প্রায় ৪০ লক্ষ রুপির কাছাকাছি। এর সঙ্গে যুক্ত রয়েছে বকেয়া জিএসটির অঙ্কও।

উল্লেখযোগ্য বিষয় হলো, তার নিজের নামে কোনো বাড়ি, ফ্ল্যাট বা জমি নেই। হলফনামায় তিনি জানিয়েছেন, ২০২০-২১ অর্থবর্ষে তার মোট আয় ছিল প্রায় ১১ লক্ষ রুপির কিছু বেশি।

সর্বশেষ সংবাদ

লাগেজে ২,২০০ পিঁপড়া পাচারের অভিযোগে কেনিয়ায় চীনা নাগরিকের জেল-জরিমানা

কেনিয়ায় লাগেজে করে ২,২০০ জীবিত পিঁপড়া পাচারের চেষ্টার দায়ে এক চীনা নাগরিককে ১২ মাসের কারাদণ্ড এবং প্রায় ৭,৭৪৬ ডলার...

এই বিভাগের অন্যান্য সংবাদ