spot_img

যেসব ভিটামিন খেলে জ্বর দৌড়ে পালাবে

অবশ্যই পরুন

জ্বর হলে শরীর দুর্বল হয়ে পড়ে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সাময়িকভাবে কমে যায়। এ সময় সঠিক ভিটামিনসমৃদ্ধ খাবার গ্রহণ করলে শরীর দ্রুত সুস্থ হয়ে উঠতে সহায়তা করে বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিশেষ করে ভিটামিন সি, ডি, এ এবং বি১২ শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ভিটামিন সি: সংক্রমণ প্রতিরোধে সহায়ক
ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং শ্বেত রক্তকণিকার কার্যকারিতা উন্নত করে। ফলে সংক্রমণের বিরুদ্ধে শরীরের লড়াই ক্ষমতা বৃদ্ধি পায়।

উৎস: লেবু, কমলা, আমলকী, পেয়ারা, স্ট্রবেরি, আনারস।

ভিটামিন ডি: ভাইরাল জ্বর প্রতিরোধে সহায়তা করে
ভিটামিন ডি শরীরের ইমিউন সিস্টেমকে সক্রিয় রাখে এবং ভাইরাসজনিত সংক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সহায়তা করে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উৎস: সকালের রোদ, ডিমের কুসুম, তৈলাক্ত মাছ।

ভিটামিন এ: শরীরের প্রতিরক্ষা শক্তিশালী করে
ভিটামিন এ ত্বক ও শ্লেষ্মা ঝিল্লি সুস্থ রাখে, যা জীবাণুর বিরুদ্ধে প্রথম প্রতিরক্ষা হিসেবে কাজ করে।

উৎস: গাজর, কুমড়া, রঙিন শাকসবজি, পেঁপে, লিভার ও মাছের তেল।

ভিটামিন বি১২ ও ফোলেট: দুর্বলতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ
ভিটামিন বি১২ ও ফোলেটের ঘাটতি শরীরে দুর্বলতা সৃষ্টি করতে পারে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিতে পারে।
উৎস: ডিম, দুধ, মাছ, মাংস ও সবুজ শাকসবজি।

জ্বর হলে করণীয়
*প্রচুর পানি ও তরল খাবার গ্রহণ করা।
*ভিটামিন সি, এ ও ডি সমৃদ্ধ ফল ও খাবার খাওয়া।
*সহজপাচ্য খাবার যেমন স্যুপ ও সবজি খাওয়া।

আর চিকিৎসকের পরামর্শ ছাড়া অতিরিক্ত ভিটামিন সাপ্লিমেন্ট না নেওয়া।

সূত্র: বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট

সর্বশেষ সংবাদ

আবারও আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেও এই সপ্তাহের শেষ দিকে আবারও আলোচনায় বসার সম্ভাবনা তৈরি হয়েছে। গত শনিবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ