spot_img

যুক্তরাষ্ট্র ও ইরানকে ইসলামাবাদ শান্তি আলোচনার দ্বিতীয় দফা বৈঠকের প্রস্তাব পাকিস্তানের

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে ইসলামাবাদ শান্তি আলোচনার দ্বিতীয় দফা বৈঠকের নতুন একটি প্রস্তাব দিয়েছে পাকিস্তান। চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই এ বৈঠক আয়োজনের প্রস্তাব দিয়েছে ইসলামাবাদ। নাম প্রকাশ না করার শর্তে পাকিস্তানের দুজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

তারা বলেন, ইসলামাবাদে এই বৈঠক নির্ভর করছে সংশ্লিষ্ট পক্ষগুলোর ওপর। তাদের অনুরোধ প্রেক্ষিতে স্থান পরিবর্তন হতে পারে। গণমাধ্যমে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশ করেননি তারা।

একজন কর্মকর্তা জানিয়েছেন, প্রথম দফার আলোচনা থেকে কোনো চূড়ান্ত চুক্তি আসেনি। এ উদ্যোগ চলমান কূটনৈতিক প্রক্রিয়ার একটি অংশ।

সূত্র: গালফ নিউজ

সর্বশেষ সংবাদ

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা ইসরায়েলি আগ্রাসন থামিয়েছে: হিজবুল্লাহ প্রধান

হিজবুল্লাহর মহাসচিব নাইম কাসেম মঙ্গলবার লেবানন ও ইসরায়েলের মধ্যে সরাসরি আলোচনার কঠোর নিন্দা জানিয়ে মন্তব্য করেছেন, এই আলোচনা লেবাননের...

এই বিভাগের অন্যান্য সংবাদ