spot_img

জয়-পলকের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১৬ এপ্রিল

অবশ্যই পরুন

জুলাই গণঅভ্যুত্থানকালীন ইন্টারনেট বন্ধ করে ছাত্র-জনতাকে হত্যার নির্দেশসহ তিন অভিযোগে সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১৬ এপ্রিল ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ শনিবার (১২ এপ্রিল) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তৃতীয় সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এই আদেশ দেন ।

এদিন মামলায় সাক্ষ্য দেন তৎকালীন ইন্টারনেট প্রোভাইডার অ্যাসোসিয়েশনের সভাপতি এমদাদুল হক মোল্লা।

এদিকে, জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলায় যুক্তি-তর্ক উপস্থাপন চলছে।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ, চলছে এই যুক্তি-তর্ক উপস্থাপন।

এ মামলায় অভিযোগের বিপক্ষে তৃতীয় দিনের মতো যুক্তি তুলে ধরছেন আসামিপক্ষের আইনজীবীরা।

সর্বশেষ সংবাদ

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে। এতে অক্ষত রয়েছেন অভিনেতা, তবে আহত...

এই বিভাগের অন্যান্য সংবাদ