spot_img

কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে আর নেই

অবশ্যই পরুন

কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে আর নেই। এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া ডট কম।

আজ রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আশা ভোঁসলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছে গণমাধ্যমটি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

হৃদরোগে আক্রান্ত হলে আশা ভোঁসলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। জানা গেছে, তিনি ফুসফুসের সমস্যাতেও ভুগছিলেন।

প্রায় আট দশকের কর্মজীবনে বিভিন্ন ভারতীয় চলচ্চিত্র ও অ্যালবামের জন্য অসংখ্য গান রেকর্ড করেছেন কিংবদন্তি এ গায়িকা। তার ঝুড়িতে রয়েছে অসংখ্য পুরস্কার।

আশা ভোঁসলে দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হয়েছেন। ২০০৮ সালে পেয়েছেন পদ্মভূষণ। ১৯৯৭ সালে গ্র্যামির জন্য মনোনীত হন তিনি।

বাঙালি কন্যা আশা ভোঁসলে নানা ভাষার গান কণ্ঠে ধারন করে ভারত উপমহাদেশে সুরের আলো জ্বেলে গেছেন আমৃত্যু। বিশেষ করে তিনি হিন্দি গানের ভুবনে অমর এক নাম। লতা মুঙ্গেশকরের বোন ও আর ডি বর্মণের স্ত্রী পরিচয়কে ছাপিয়ে হয়ে উঠেছিলেন নিজেই এক মহাতারকা। তার কণ্ঠ চিরকাল কোটি মানুষের হৃদয়ে ছুঁয়ে যাবে।

তার মৃত্যুতে ভারত উপমহাদেশের শোবিজে শোক নেমেছে।

সর্বশেষ সংবাদ

সারের ডিলারে অনিয়মের অভিযোগ মিললে ৩ মাসের মধ্যে ডিলারশিপ বাতিল: প্রতিমন্ত্রী

সারের ডিলার নিয়োগে কোনো অভিযোগ থাকলে তিন মাসের মধ্যে ডিলার বাতিল করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন...

এই বিভাগের অন্যান্য সংবাদ