spot_img

ফোনে আর্টেমিস-২ নভোচারীদের হোয়াইট হাউসে আমন্ত্রণ প্রেসিডেন্ট ট্রাম্পের

অবশ্যই পরুন

আর্টেমিস-২ নভোচারীদের সাথে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কথোপকথনে তিনি চার নভোচারীকে অভিনন্দন জানিয়ে বলেন, তোমরা ইতিহাস গড়েছো এবং পুরো যুক্তরাষ্ট্রকে গর্বিত করেছো। ট্রাম্পের ভাষায়, সাম্প্রতিক সময়ে গর্ব করার মতো অনেক কিছু থাকলেও এই অর্জন একেবারেই আলাদা। মঙ্গলবার (৭ এপ্রিল) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

তিনি আরও বলেন, অর্ধশতাব্দীরও বেশি সময় পর প্রথমবারের মতো চাঁদের কক্ষপথে ঘুরে আসা এবং পৃথিবী থেকে সর্বোচ্চ দূরত্বে যাওয়ার নতুন রেকর্ড গড়া—এটি সত্যিই অসাধারণ একটি অর্জন।

মার্কিন প্রেসিডেন্ট আর্টেমিস মিশনের নভোচারীদের কাছে জানতে চান, হঠাৎ করে পৃথিবীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, এমন পরিস্থিতিতে তাদের অনুভূতি কেমন ছিল।

জবাবে নভোচারী ভিক্টর গ্লোভার বলেন, সে মুহূর্তে তিনি প্রার্থনা করেছিলেন। তবে, পরিস্থিতি সামলে দ্রুতই তারা চাঁদের অদৃশ্য অংশের বৈজ্ঞানিক তথ্য সংগ্রহের কাজে মনোযোগ দেন।

গ্লোভারের ভাষায়, মহাকাশে তারা তখন বেশ ব্যস্ত সময় পার করছিলেন এবং কঠোর পরিশ্রম করছিলেন। এমনকি সব মিলিয়ে অভিজ্ঞতাটি তার কাছে খারাপ লাগেনি বলেও মন্তব্য করেন তিনি।

মিশন শেষে ‘আর্টেমিস–২’ এর নভোচারীদের হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নভোচারীদের সঙ্গে কথোপকথনের শেষ মুহূর্তে ট্রাম্প বলেন, ব্যস্ততা থাকলেও তিনি অবশ্যই সময় বের করে তাদের সঙ্গে দেখা করবেন। একই সঙ্গে তিনি জানান, মার্কিন জনগণের পক্ষ থেকে নভোচারীদের প্রতি বিশেষ সম্মান ও অভিনন্দন জানাতে চান।

এ সময় পাইলট ভিক্টর গ্লোভার প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান।

সর্বশেষ সংবাদ

সংসদে বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ বিল পাস

জাতীয় সংসদে বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ বিল পাস হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সবার সম্মিতে এ বিল পাশ হয়। বিলটি...

এই বিভাগের অন্যান্য সংবাদ