spot_img

এক রাতেই ইরানকে ধ্বংস করে দেওয়া সম্ভব, আগামীকাল হতে পারে সেই রাত: ট্রাম্প

অবশ্যই পরুন

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ভালো অবস্থানে রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, মার্কিন বাহিনী চাইলে এক রাতেই পুরো ইরানকে ধ্বংস করে দিতে সক্ষম।

ট্রাম্প বলেন, পুরো দেশটিকে এক রাতেই ধ্বংস করে দেওয়া সম্ভব। আর আগামীকাল হতে পারে সেই রাত।

এছাড়াও নির্ধারিত সময়ের মধ্যে কোনো সমঝোতা না হলে বড় ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও হুঁশিয়ারি দেন প্রেসিডেন্ট ট্রাম্প।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও ইরানকে কঠোর হুঁশিয়ারি দেন। তিনি বলেন, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইরানে আজ যুক্তরাষ্ট্রের হামলার সংখ্যা হবে যে কোনো দিনের তুলনায় বেশি। আগামীকাল আরও বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।

এর আগেও একাধিকবার এমন হুঁশিয়ারি দেন প্রতিরক্ষামন্ত্রী। তিনি আরও বলেন, আজকের চেয়েও আগামীকাল বেশি হামলা হবে। এরপরও সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকবে ইরানের।

সর্বশেষ সংবাদ

কৃষিমন্ত্রীর সঙ্গে এফএলজেএফের নতুন কমিটির সৌজন্য সাক্ষাৎ

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফিশারিজ অ্যান্ড লাইভস্টক জার্নালিস্টস ফোরামের (এফএলজেএফ)...

এই বিভাগের অন্যান্য সংবাদ