spot_img

শান্তি মিশন নিয়ে চীন সফরে যাচ্ছেন তাইওয়ানের বিরোধীদলীয় নেত্রী

অবশ্যই পরুন

চীন সফরে যাচ্ছেন তাইওয়ানের বিরোধীদলীয় নেত্রী চেং লি-উন। আগামীকাল মঙ্গলবার শান্তি মিশন নিয়ে বেইজিংয়ের উদ্দেশে রওনা হবেন তিনি।

সোমবার (৬ এপ্রিল) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার সাক্ষাৎ হতে পারে বলে জানিয়েছে রয়টার্স। চেং লি-উন দাবি করে বলেন, তার বেইজিং সফর একটি শান্তি মিশন। এই সফর এমন একসময়ে হচ্ছে, যখন তাইওয়ানের ওপর চীনের সামরিক চাপ বেড়েছে।

উল্লেখ্য, বেইজিং তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড হিসেবে দেখে। তাইওয়ানের বিরোধী দল পার্লামেন্টে ৪০ বিলিয়ন ডলারের অতিরিক্ত প্রতিরক্ষা ব্যয়ের একটি সরকারি পরিকল্পনা ভেটো দিয়েছে।

সর্বশেষ সংবাদ

ফ্যাসিস্ট ও অন্তর্বর্তী সরকারের ভুল ব্যবস্থাপনায় দেশে হামের প্রাদুর্ভাব: স্বাস্থ্যমন্ত্রী

`দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক ও শিশুরা স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে’ সংসদ সদস্য আখতার হোসেনের এমন প্রশ্নের উত্তরে সংসদে স্বাস্থ্যমন্ত্রী সরদার...

এই বিভাগের অন্যান্য সংবাদ