spot_img

৭ বছর পর ইরান থেকে তেল কিনলো ভারত

অবশ্যই পরুন

চলমান মধ্যপ্রাচ্য সংঘাতের প্রেক্ষাপটে প্রায় সাত বছর পর আবারও ইরান থেকে তেল আমদানি শুরু করেছে ভারত। শনিবার (০৪ এপ্রিল) দেশটির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

২০১৯ সালের পর এই প্রথমবারের মতো প্রকাশ্যে এ বিষয়ে জানানো হলো। সে সময় যুক্তরাষ্ট্র ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞার আওতায় তেল কেনার অনুমোদন (ওয়েভার) নবায়ন না করায় ভারত আমদানি বন্ধ করেছিল।

ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয় জানায়, মধ্যপ্রাচ্যে সরবরাহ ব্যাহত হওয়ায় দেশটির তেল পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলো ইরানসহ বিভিন্ন উৎস থেকে কাঁচা তেল সংগ্রহ করেছে এবং ইরানি তেল আমদানিতে কোনো অর্থপ্রদানের বাধা নেই।

দেশটির মন্ত্রণালয় আরও জানায়, ভারত ৪০টিরও বেশি দেশ থেকে কাঁচা তেল আমদানি করে এবং বাণিজ্যিক বিবেচনায় বিভিন্ন উৎস থেকে তেল সংগ্রহে কোম্পানিগুলোর পূর্ণ স্বাধীনতা রয়েছে। আগামী কয়েক মাসের জন্য ভারতের তেলের চাহিদা সম্পূর্ণ নিরাপদ বলেও উল্লেখ করা হয়।

গত মাসে যুক্তরাষ্ট্র সাময়িকভাবে ৩০ দিনের জন্য ইরানি তেল ক্রয়ের ওপর নিষেধাজ্ঞা শিথিল করে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রায় ১৮০ বিলিয়ন ডলারের জ্বালানি চাহিদার প্রায় ৫০ শতাংশই মধ্যপ্রাচ্য থেকে সংগ্রহ করে ভারত।

সূত্র: আনাদোলু এজেন্সি

সর্বশেষ সংবাদ

সিলেটে শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

একদিনের সফরে সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) সকাল ৯টা ৫৮ মিনিটে তাকে বহনকারী বিমানটি সিলেট ওসমানী...

এই বিভাগের অন্যান্য সংবাদ