spot_img

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা নিউজিল্যান্ডের

অবশ্যই পরুন

বাংলাদেশ সফরকে সামনে রেখে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। দলে ইনজুরি কাটিয়ে ফেরা তিন পেসার ম্যাট ফিশার, উইল ও’রোর্ক ও ব্লেয়ার টিকনার জায়গা পেয়েছেন।

অফ-স্পিনিং অলরাউন্ডার ডিন ফক্সক্রফটও আবার সাদা বলের দলে ফিরেছেন। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের ভিত্তিতেই তাকে দলে নেওয়া হয়েছে।

আইপিএলে ব্যস্ত থাকায় দলের বেশ কয়েকজন নিয়মিত ক্রিকেটার এই সিরিজে থাকছেন না। নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার আইপিএলে অংশ নেওয়ায় ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সংস্করণেই নেতৃত্ব দেওয়া হয়েছে টম ল্যাথামকে।

শ্রীলঙ্কায় নিউজিল্যান্ড ‘এ’ দলের সিরিজ শেষ করে মুহাম্মদ আব্বাস, আদিত্য আশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক ও বেন সিয়ার্স মূল দলে যোগ দেবেন। নিউজিল্যান্ড দল আগামী ১৩ এপ্রিল দেশ ছাড়বে এবং প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৭ এপ্রিল।

সর্বশেষ সংবাদ

হরমুজ প্রণালি অতিক্রমের অপেক্ষায় কত জাহাজ? নতুন তথ্য প্রকাশ

বৈশ্বিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী শিপিং সফটওয়্যার কোম্পানি এএক্সএস মেরিনের গত রাতের তথ্যানুযায়ী, হরমুজ প্রণালির দুই পাশে মোট ১ হাজার...

এই বিভাগের অন্যান্য সংবাদ