spot_img

মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি আইআরজিসির

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ৭৬টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর আইআরজিসি।

আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, ‘শত্রুদের সামরিক অবকাঠামো ধ্বংসের ধারাবাহিকতায় আল-ধাফরা, ভিক্টোরিয়া, পঞ্চম নৌবহর এবং কিং সুলতান নামক মার্কিন ঘাঁটিতে ড্রোন এবং শক্তিশালী তরল-জ্বালানি চালিত ‘কিয়াম’ ও সলিড-জ্বালানি চালিত ‘জুলফিকার’ ক্ষেপণাস্ত্র দিয়ে কার্যকরভাবে হামলা চালানো হয়েছে।’

বিবৃতিতে আরো বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনীর অবকাঠামোতেও হামলা চালিয়েছে আইআরজিসি।

`আশকেলন, তেল আবিব, হাইফা, গুশ দান শহর এবং আশকেলনে ইসরায়েলি সেনাবাহিনীর স্থাপনাসমূহে ভারী ক্ষেপণাস্ত্র এবং কঠিন ও গাইডেড জ্বালানি ব্যবহার করে হামলা চালানো হয়েছে। ‘খায়বার-শেকান’ এবং ‘কিয়াম’ তরল জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্রগুলো দিয়ে আঘাত হানা হয়েছে সেসব জায়গায়।’

সূত্র: বিবিসি বাংলা

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আবরার ফাহাদের পরিবারের সদস্যরা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত সংগঠন) নেতাকর্মীদের নির্যাতনে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার...

এই বিভাগের অন্যান্য সংবাদ