spot_img

যমুনায় আপাতত উঠছেন না প্রধানমন্ত্রী

অবশ্যই পরুন

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আপাতত উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান; গুলশানের বাসভবনে থাকতেই স্বাচ্ছন্দ্যবোধ করছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে যমুনা পরিদর্শন করে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তবে পবিত্র ঈদুল ফিতরের দিন সকালে যমুনায় সর্বস্তরের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষ্যে যমুনায় শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।

ঈদকে সামনে রেখে বর্ণিল সাজে সাজানো হচ্ছে যমুনা। শুধু সাধারণ মানুষ নয়, প্রধানমন্ত্রীর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে আসবেন বিভিন্ন দেশের কূটনৈতিক, গণমাণ্য ব্যক্তিরা-ও।

এছাড়া, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাদেরকেও ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন আতিকুর রহমান রুমন।

সর্বশেষ সংবাদ

শতাধিক মানুষসহ ব্রিজ ভেঙে নদীতে, ৪ শিশুর লাশ উদ্ধার

জামালপুরের দেওয়ানগঞ্জে থানার সামনে শতাধিক মানুষসহ একটি ড্রাম ব্রিজ ভেঙে নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে চার শিশু নিহত...

এই বিভাগের অন্যান্য সংবাদ