spot_img

খুলনায় একই পরিবারের ৪ জনকে গুলি, ২ জনকে ঢাকায় প্রেরণ

অবশ্যই পরুন

খুলনায় পরকীয়া সম্পর্কের জের ধরে একই পরিবারের চারজনকে গুলির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে লবনচরার কৃষ্ণনগর ঠিকরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

এদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

আহতেরা হলেন, কাজী আনিসুর রহমান, তার স্ত্রী রঞ্জুয়ারা বেগম, ছেলে রাইছুল ইসলাম ও তার ছোট ছেলে রাশিদুলের স্ত্রী ফাহিমা। এদের মধ্যে রঞ্জুয়ারা বেগম ও ছেলের স্ত্রী ফাহিমাকে ঢাকায় প্রেরণ করা হয়।

স্থানীয়রা জানায়, কাজী আনিসুরের ছোট ছেলে রাশিদুল মাদকের একটি মামলায় কারাগারে থাকাকালে সন্ত্রাসী ইমরানের সাথে পরিচয় হয়। পরিচয়ের সুবাধে রাশিদুল তার বাড়িতে আসা-যাওয়া করত। এ সুযোগে ইমরানের স্ত্রী ফাহিমার সাথে সুসম্পর্ক গড়ে ওঠে।

৬ মাস আগে ফাহিমা তার পূর্বের স্বামী ইমরানকে ডিভোর্স দিয়ে রাশিদুলকে বিয়ে করে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওই পরিবারের ওপর হামলা চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।

লবনচরা থানার অফিসার ইনচার্জ মো. তুহিনুজ্জামান বলেন, পরকীয়ার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। কাজী আনিসুরের স্ত্রী রঞ্জুয়ারা বেগমের বুকে এবং ফাহিমার পায়ের গুলি বের করতে না পারায় তাদের দুজনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। হামলায় অংশ নেয় ৬ জন। তাদের সকলকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

সর্বশেষ সংবাদ

কক্সবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক খুন

কক্সবাজারে ছুরিকাঘাতে খোরশেদ আলম নামে এক তরুণ নিহত হয়েছেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারের সাবেক সমন্বয়ক। গতকাল মঙ্গলবার রাত...

এই বিভাগের অন্যান্য সংবাদ