spot_img

নিজস্ব পররাষ্ট্রনীতির নিয়ন্ত্রণ হারিয়েছে যুক্তরাষ্ট্র: ওমানের পররাষ্ট্রমন্ত্রী

অবশ্যই পরুন

ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল-বুসাইদি বলেছেন, যুক্তরাষ্ট্র তার নিজস্ব পররাষ্ট্রনীতির ওপর নিয়ন্ত্রণ হারিয়েছে এবং মিত্র দেশগুলোর উচিত তাকে এই ‘অনাকাঙ্ক্ষিত জটিলতা’ থেকে বের করে আনতে সহায়তা করা।

দ্য ইকোনমিস্টে লেখা এক মতামত নিবন্ধে তিনি বলেন, গত নয় মাসে দুইবার যুক্তরাষ্ট্র ও ইরান একটি বাস্তবসম্মত চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছিল।

তিনি উল্লেখ করেন, ‘২৮ ফেব্রুয়ারি, সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার কয়েক ঘণ্টা পরই ইসরায়েল ও যুক্তরাষ্ট্র আবারও সম্ভাব্য শান্তির ওপর অবৈধ সামরিক হামলা চালায়—এটি অপ্রত্যাশিত নয়।’

আল-বুসাইদি বলেন, প্রতিবেশী দেশগুলোতে যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে ইরানের পাল্টা হামলা ‘অবশ্যম্ভাবী, যদিও তা দুঃখজনক এবং গ্রহণযোগ্য ছিল না।

তার মতে, ইরানের জন্য, যেখানে ইসলামি প্রজাতন্ত্রকে ধ্বংস করার যুদ্ধ চলছে, সেখানে এই প্রতিক্রিয়াই সম্ভবত একমাত্র যৌক্তিক পদক্ষেপ ছিল।

তিনি আরও বলেন, ‘সবচেয়ে বড় ভুল ছিল, যুক্তরাষ্ট্র নিজেকে এই যুদ্ধে জড়িয়েছে। এটি আমেরিকার যুদ্ধ নয়, এবং এমন কোনো সম্ভাবনা নেই যেখানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয়ই তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবে।’

সূত্র: আল-জাজিরা

সর্বশেষ সংবাদ

প্রোটিয়াদের বিপক্ষে সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড

পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ২-১ ব্যবধানে লিড নিয়েছে নিউজিল্যান্ড। প্রতিপক্ষের দেয়া...

এই বিভাগের অন্যান্য সংবাদ