spot_img

অন্যান্য বছরের তুলনায় এবার শ্রমিকেরা বেতন-ভাতা ঈদের আগেই পেয়েছেন: শ্রমমন্ত্রী

অবশ্যই পরুন

বিগত সময়ে দেশের যেসব কলকারখানা বন্ধ হয়েছে, সেগুলো পুনরায় চালু করতে ঈদের পর থেকেই কাজ শুরু করবে সরকার। এমনটাই বলেছেন শ্রম, কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে সিলেটের কেন্দ্রীয় শাহি ঈদগাহ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন তিনি।

শ্রমিকদের বেতন ভাতা নিয়ে মন্ত্রী বলেন, শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের জন্য সরকারের পক্ষ থেকে প্রায় আড়াই হাজার কোটি টাকা সহযোগিতা করা হয়েছে। তাই অন্যান্য বছরের তুলনায় এবার শ্রমিকেরা তাদের বেতন ভাতা ঈদের আগেই পেয়েছেন। এটি সম্ভব হয়েছে সরকারের সদিচ্ছার কারণে।

বর্তমান সরকার শ্রমিক বান্ধব উল্লেখ করে মন্ত্রী বলেন, শুধু দেশের শ্রমিকরাই নয় বরং বিদেশে অবস্থারত সকল বাংলাদেশি শ্রমিকদের জন্যও কাজ করছে সরকার। এর জন্য মধ্যপ্রাচ্যের অস্থিরতাকালীন সময়ের শুরু থেকেই সরকার প্রবাসীদের কল্যাণে সর্বাত্মকভাবে তাদের পাশে রয়েছে।

এছাড়া ঈদ যাত্রায় নিরবচ্ছিন্ন যাতায়াত ব্যবস্থা নিয়ে কথা বলেছেন মন্ত্রী। তিনি বলেন, সরকার, প্রশাসন, পরিবহন শ্রমিক ও মালিক সবার আন্তরিক সহযোগিতা থাকার জন্যই এবার মানুষ স্বস্তি বাড়িতে ফিরতে পেরেছে।

সর্বশেষ সংবাদ

সংশোধন হচ্ছে পিতা-মাতার ভরণপোষণ আইন

সন্তানদের দ্বারা বাবা-মায়ের সুরক্ষায় প্রণীত ‘পিতা-মাতার ভরণপোষণ আইন, ২০১৩’ সংশোধন করার উদ্যোগ নিয়েছে সরকার। যুগের চাহিদার সঙ্গে সংগতি রেখে...

এই বিভাগের অন্যান্য সংবাদ