spot_img

ঈদে বেশি ভাড়া নিলে আমাদের জানান, ব্যবস্থা নেবো: আইজিপি

অবশ্যই পরুন

মহাসড়কে যানজট নিরশনে পুলিশ কাজ করছে মন্তব্য করে পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির বলেছেন, ঈদকে ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে গাবতলী বাসটার্মিনাল পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

আলী হোসেন জানান, ঈদে মহাসড়কে মানুষকে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়। যেখানে সেখানে গাড়ি পার্কিং এবং অযাচিত কারণে যানজট রুখতে ট্রাফিক বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে যেন অতিরিক্ত যানজট তৈরি না হয়। লোকাল পর্যায়েও যানজট নিরশনে কাজ করছেন পুলিশ।

যত্রতত্র গাড়ি পার্কিং এবং যাত্রী নামানোর কারণে যানজট বাড়ে বলেও এ সময় মন্তব্য করেন তিনি। সবাই নিজ নিজ জায়গা থেকে সচেতন থাকলে ঈদযাত্রা আরও ভালো হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, বেশি ভাড়া নিলে সরাসরি পুলিশকে জানালে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে ফেরানো হচ্ছে বাংলাদেশিদের

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত অঞ্চল ইসলামী প্রজাতন্ত্র ইরান থে‌কে দে‌শে ফির‌তে আগ্রহী বাংলাদেশিদের প্রত্যাবাসনের উদ্যোগ নিয়েছে সরকার। দেশ‌টি‌তে থাকা কয়েকশ বাংলাদেশিকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ