spot_img

অস্কারের মঞ্চে দাঁড়িয়ে হলিউড অভিনেতা, ‘যুদ্ধ নয়, মুক্ত হোক ফিলিস্তিন’

অবশ্যই পরুন

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ৯৮তম অস্কার পুরস্কার ঘোষণা করা হয়েছে। এবারের আসর শুধু সিনেমার জয়গান নয়, বরং প্রতিবাদের মঞ্চ হিসেবেও নজর কেড়েছে সকলের। সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্মের পুরস্কার দিতে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের সাথে মঞ্চে ওঠেন অস্কারজয়ী অভিনেতা হাভিয়ের বারদেম। পুরস্কার ঘোষণার আগে তিনি দৃঢ় কণ্ঠে বলেন, ‘যুদ্ধ নয়, মুক্ত হোক ফিলিস্তিন’ তার এই সংক্ষিপ্ত কিন্তু জোরালো বক্তব্যে মুহূর্তেই করতালিতে মুখর হয়ে ওঠে উপস্থিত দর্শকরা। পাশেই থাকা প্রিয়াঙ্কা চোপড়াকে তখন হাসিমুখে মাথা নেড়ে সম্মতি জানাতে দেখা যায়।

এদিকে হাভিয়ের বারদেমের পোশাকে দুটি বিশেষ পিন বা ব্যাজ সবার নজর কেড়েছে। তিনি ‘নো আ লা গুয়েরা’ (যুদ্ধে না) লেখা একটি পিন পরেছিলেন। মজার ব্যাপার হলো, এটি সেই একই ব্যাজ যা তিনি ২০০৩ সালে ইরাক যুদ্ধের প্রতিবাদে পরেছিলেন। দীর্ঘ ২৩ বছর পর ট্রাম্প ও নেতানিয়াহুর নেতৃত্বে চলা যুদ্ধের প্রতিবাদে তিনি এটি পুনরায় ধারণ করেন। তার অন্য ব্যাজটিতে ছিল হান্দালা নামক একটি কার্টুন চরিত্র, যা ফিলিস্তিনি প্রতিরোধের বিশ্বখ্যাত প্রতীক।

সর্বশেষ সংবাদ

প্রধান জামাতে ঈদের নামাজ শেষে যুদ্ধ বন্ধে প্রার্থনা

জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে মোনাজাতে মুসলিম দেশগুলোতে যুদ্ধ বিশেষ করে ইরানের ওপর যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের...

এই বিভাগের অন্যান্য সংবাদ