spot_img

যুক্তরাষ্ট্র নিজেদের সেনাবাহিনীকেই রক্ষা করতে পারে না: ইরানি সামরিক মুখপাত্র

অবশ্যই পরুন

ইরানের সশস্ত্র বাহিনীর একজন মুখপাত্র মুসলিম দেশগুলোর নেতাদের যুক্তরাষ্ট্রের তথাকথিত শক্তির ওপর বিশ্বাস না রাখতে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতৃত্বাধীন ভণ্ডামির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

শনিবার (১৪ মার্চ) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখারচি বলেন, ‘যুক্তরাষ্ট্রের তথাকথিত শক্তির ওপর বিশ্বাস করবেন না। আমেরিকানরা নিজেদের দুর্বল হয়ে পড়া সেনাবাহিনীকেই রক্ষা করতে পারে না, মুসলিম দেশ বা পুরো অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা তো দূরের কথা।’

তিনি দাবি করেন, ইরানের সশস্ত্র বাহিনী মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিংকনকে অক্ষম করে দিয়েছে। যে নাম একসময় ভয় সৃষ্টি করত এবং মুসলিম বিশ্বের সম্পদ লুটের পথ সুগম করত, সেই জাহাজকে পিছু হটতে বাধ্য করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

শেখারচি আরও বলেন, কয়েক দশক ধরে আঞ্চলিক নিরাপত্তার অজুহাতে মুসলিম দেশগুলোর সম্পদ দিয়ে যে সব মার্কিন সামরিক ঘাঁটি তৈরি করা হয়েছে, ইরানের পাল্টা অভিযানে সেগুলো ধ্বংস হয়ে গেছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত স্কুল, বাড়িঘর, সরকারি ভবন, সুপারমার্কেট এবং জনপরিকাঠামো ইরান পুনর্নির্মাণ করতে সক্ষম।

তবে তিনি জোর দিয়ে বলেন, ‘যা আর কখনো পুনর্গঠন করা যাবে না, তা হলো যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা, তাদের ফাঁপা শক্তি এবং পরাজিত সামরিক বাহিনী—এর পাশাপাশি ইসরায়েলি শাসনের অসহায়তাও।’

সূত্র: প্রেস টিভি

সর্বশেষ সংবাদ

আরও ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ

বরিশাল, রংপুরসহ আরও ৫ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। শনিবার (১৪ মার্চ) এক প্রজ্ঞাপনে এমনটা...

এই বিভাগের অন্যান্য সংবাদ