spot_img

ইরান যুদ্ধে ছয় দিনেই যুক্তরাষ্ট্রের ব্যয় ১১ বিলিয়ন ডলারের অধিক

অবশ্যই পরুন

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ১১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে বলে ধারণা করেছে ট্রাম্প প্রশাসন। গত সপ্তাহে কংগ্রেসের এক ব্রিফিংয়ে ইরানে আগ্রাসনের ব্যয়ের একটি হিসাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা।

তাদের ধারণা, ইরানের সঙ্গে যুদ্ধের প্রথম ছয় দিনেই যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে অন্তত ১ হাজার ১৩০ কোটি (১১ দশমিক ৩ বিলিয়ন) ডলার। সংশ্লিষ্ট একটি সূত্র গত বুধবার এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স
এর আগে, গত মঙ্গলবার মার্কিন সিনেটরদের জন্য আয়োজিত এক রুদ্ধদ্বার বৈঠকে এ হিসাব দেওয়া হয়। তবে এটি যুদ্ধের মোট খরচ নয়। সংঘাত নিয়ে বিস্তারিত তথ্যের জন্য আইনপ্রণেতাদের ক্রমবর্ধমান চাপের মুখে এই প্রাথমিক হিসাব দিয়েছে হোয়াইট হাউস।

যুদ্ধের সম্ভাব্য স্থায়িত্ব বা ব্যয়ের বিষয়ে ট্রাম্প প্রশাসন এখনো জনসমক্ষে কোনো স্পষ্ট ধারণা দেয়নি।

ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গত ২৮ ফেব্রুয়ারি আগ্রাসন শুরু করে। দুই দেশের বিমান হামলায় এ পর্যন্ত অন্তত দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে, যার বেশির ভাগই ইরানি ও লেবানিজ। সংঘাত লেবাননেও ছড়িয়ে পড়েছে। বিশ্ব জ্বালানি বাজার ও পরিবহণ ব্যবস্থায় চরম অস্থিরতা দেখা দিয়েছে।

মার্কিন কর্মকর্তারা আইনপ্রণেতাদের জানিয়েছেন, হামলার প্রথম দুই দিনেই প্রায় ৫৬০ কোটি (৫ দশমিক ৬ বিলিয়ন) ডলারের গোলাবারুদ ও সমরাস্ত্র ব্যবহার করা হয়েছে।

কংগ্রেস সদস্যরা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এ যুদ্ধ যুক্তরাষ্ট্রের সামরিক মজুত কমিয়ে দিচ্ছে। এমন এক সময়ে এ সংকট তৈরি হলো, যখন মার্কিন প্রতিরক্ষা শিল্প আগে থেকেই চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছিল।

সূত্র: রয়টার্স

সর্বশেষ সংবাদ

আরও ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ

বরিশাল, রংপুরসহ আরও ৫ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। শনিবার (১৪ মার্চ) এক প্রজ্ঞাপনে এমনটা...

এই বিভাগের অন্যান্য সংবাদ