spot_img

ইরানি জনগণ রক্তের প্রতিশোধ চায়: কাজেম জালালি

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্র যদি ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে লক্ষ্য করে হামলার চেষ্টা করে, তবে কঠোর প্রতিশোধের মুখে পড়তে হবে—এমন হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত।

রাশিয়ার সংবাদমাধ্যম স্পুটনিককে দেওয়া এক সাক্ষাৎকারে কাজেম জালালি বলেন, তেহরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে হত্যার চেষ্টা করলে যুক্তরাষ্ট্রকে ‘কঠোর প্রতিশোধের’ মুখোমুখি হতে হবে।

জালালি বলেন, তার বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনি নিহত হওয়ার পর ইরানের জনগণের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।

তার ভাষায়, ‘ইরানি জনগণ রক্তের প্রতিশোধ চায়। মানুষ অত্যন্ত ক্ষুব্ধ এবং তারা এই রক্তপাতের বদলা দাবি করছে।’

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র অতীতেও এর প্রতিক্রিয়া দেখেছে এবং ভবিষ্যতেও কঠোর জবাবের মুখে পড়বে।

সাম্প্রতিক সময় ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। এই পরিস্থিতিতে বিভিন্ন পক্ষ থেকে পাল্টাপাল্টি হুঁশিয়ারি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে বিশ্লেষকদের মত।

সর্বশেষ সংবাদ

আরও ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ

বরিশাল, রংপুরসহ আরও ৫ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। শনিবার (১৪ মার্চ) এক প্রজ্ঞাপনে এমনটা...

এই বিভাগের অন্যান্য সংবাদ