মার্কিন ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস ভান হোলেন বলেছেন, কংগ্রেসের উচিত নয় ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের জন্য অর্থ বরাদ্দ করা।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, “আমাদের নিরাপত্তা কমিয়ে দিচ্ছে এমন একটি অবৈধ ও ইচ্ছামতো শুরু করা যুদ্ধের জন্য আর এক ডলারও নয়।”
ভ্যান হোলেন বলেন, “আমাদের সেনাদের সুরক্ষা নিশ্চিত করা, স্কুলশিশু ও বেসামরিক নাগরিকদের হত্যাকাণ্ড বন্ধ করা, আকাশছোঁয়া তেল ও গ্যাসের দাম কমানো এবং করদাতাদের বিলিয়ন বিলিয়ন ডলার অপচয় বন্ধ করার সর্বোত্তম উপায় হলো এই যুদ্ধের অর্থায়ন বন্ধ করা।”
মার্কিন রাজনৈতিক ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের কনগ্রেস ফেডারেল সরকারের জন্য অর্থ বরাদ্দ করে, যার মধ্যে পেন্টাগনের বাজেটও অন্তর্ভুক্ত।
তবে বর্তমানে ট্রাম্পের রিপাবলিকান পার্টি সিনেট ও প্রতিনিধি পরিষদ উভয় কক্ষেই নিয়ন্ত্রণে থাকায় ডেমোক্র্যাটদের জন্য যুদ্ধের অর্থায়ন বন্ধ করা সম্ভব হওয়ার সম্ভাবনা কম।
তবুও এই উদ্যোগটি দেখাচ্ছে যে, কংগ্রেসের অনুমোদন ছাড়াই শুরু হওয়া এই সংঘাতের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভেতরেই বিরোধিতা বাড়ছে।

